1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

আবারও আসবে মুন্না ভাই!

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৫২ Time View

প্রথমবার মুন্না ভাই এসেছিলেন এমবিবিএস চিকিৎসক হয়ে। এরপর মহাত্মা গান্ধীর অনুসারী হয়ে। তৃতীয় কিস্তিতে তাহলে কী বেশে আসবেন তিনি- এই প্রশ্নটিরই নিষ্পত্তি হচ্ছিল না।

অবশেষে আইডিয়া চূড়ান্ত। তাই আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এর নির্মাণ কাজ শুরু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া।
প্রযোজক এখন ব্যস্ত আছেন ‌‘শিকারা’ ছবির প্রচারণা নিয়ে। এর মাঝেই তার পরবর্তী কাজ নিয়ে কথা বলেন। জানান, ‘মুন্না ভাই-৩’-এ থাকছেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি।
‘আমি মুন্না ভাই তৈরি করতে চাই। কিছু ফানি চলচ্চিত্র আনতে চাই। অবশেষ আমরা আমাদের বিষয়বস্তু পেয়েছি, যা আমরা করতে চাই।’ বললেন, প্রযোজক বিধু বিনোদ চোপড়া।
আরও যোগ করে বলেন, ‘‘কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে নির্মিত ‘শিকারা’ ছবিটি। এটি মুক্তির পর শুরু করব মুন্না ভাইয়ের কাজ। অবশ্যই এতে সঞ্জয় ও তার সঙ্গীরা থাকবেন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ছবিটির কাজ শুরু হচ্ছে।’’
ছবিতে সঞ্জয় অভিনয় করেন মুরলি প্রসাদ শর্মার চরিত্রে। তার সহকারী হিসেবে থাকেন সার্কিট চরিত্রে আরশাদ ওয়ার্সি।
কমেডি ঘরানার ছবি দুটি ‘মুন্না ভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্না ভাই’ পরিচালনা করেছেন রাজ কুমার হিরানি। ২০০৩ সালে প্রথম ও ২০০৬ সালে দ্বিতীয় কিস্তি এসেছিল। ‘লাগে রাহো মুন্না ভাই’-এর মুক্তির ১৪ বছর পর শুরু হতে যাচ্ছে পরবর্তী সিক্যুয়েলের কাজ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved