1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

Phone Storage: ভরাট হয়ে গিয়েছে ফোনের মেমরি? চারটি সহজ উপায়ে করে ফেলুন সাফ

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

স্মার্টফোনে জায়গা কমে গেলে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। ফোনের গতি কমে যাওয়া থেকে বারবার হ্যাং করা, ঝামেলার শেষ নেই। আবার জায়গার অভাব থাকলে অনেক সময়ই কাজ করা বন্ধ করে দেয় একাধিক গুরুত্বপূর্ণ অ্যাপ। অনেক ক্ষেত্রে নতুন করে যোগ করা যায় না কোনও নতুন অ্যাপও। যাঁরা বারবার এই ধরনের সমস্যায় পড়ছেন তাঁদের জন্য রইল কিছু তাৎক্ষণিক সমাধান।



১। ফোনের উপর চাপ কমাতে ছবি বা ভিডিয়ো তুলে রাখতে পারেন ক্লাউড কিংবা ড্রাইভে। একাধিক সংস্থা অর্থের বিনিময়ে ক্লাউডের জায়গা ভাড়া দেয়। অধিকাংশ অ্যানড্রয়েডের ক্ষেত্রেই রয়েছে গুগুল ফটোস নামক অ্যাপ ব্যবহারের সুবিধা।



২। গুগল প্লে স্টোর ব্যবহার করেন যাঁরা, তাঁরা সরাসরি সেখানে গেলেই দেখতে পাবেন ফোনে চালু বা বন্ধ হয়ে থাকা অ্যাপগুলির তালিকা। দেখবেন বেশ কিছু অ্যাপ দীর্ঘ দিন ব্যবহৃত না হয়েই পড়ে আছে। তালিকা দেখে সহজেই আনইনস্টল করে দিতে পারবেন অব্যবহৃত অ্যাপগুলি।



৩। ব্যবহার করতে পারেন হোয়াটস্যাপ স্টোরেজ ম্যানেজার। যাঁরা প্রতিনিয়ত এই অ্যাপ ব্যবহার করেন তাঁরা নিশ্চিত ভাবেই জানেন কী পরিমাণ ছবি, ভিডিয়ো বা অন্যান্য উপাদান এতে জমতে থাকে। সরাসরি চলে যান সেটিংস-এ সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এবং সেখান থেকে ম্যানেজ স্টোরেজে গিয়ে ইচ্ছেমতো ডিলিট করুন অপ্রয়োজনীয় ফাইল।



৪। ক্যাচে ডিলিট করলেও মিলতে পারে বেশ কিছুটা জায়গা। সেটিংস-এ গিয়ে বিভিন্ন অ্যাপগুলি খুলে টার স্টোরেজে গেলেই দেখা মিলবে ক্লিয়ার ক্যাচে বিকল্পটির। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন অ্যাপের ক্যাচে দখল করে রাখে একটি বিরাট পরিমাণ স্থান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved