1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

জাতীয় সংসদের হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮০ Time View
হুইপ

রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার পথে নওগাঁর মান্দায় ট্রলির সাথে কারের সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুহদ স্বপন। এ ঘটনায় তার গাড়িতে থাকা বডিগার্ড এএসআই আবুল কামালও আহত হয়েছেন।

সংসদ সদস্য ও বডিগার্ডকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তার গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর ট্রলি চালক রাজুকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে রাজশাহী বিমানবন্দর থেকে নিজ নির্বাচনী এলাকা জায়পুরহাট যাচ্ছিলেন স্বপন। পথিমধ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ধাক্কায় কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, হু্ইপসহ আহত বডিগার্ড সামান্য আহত হওয়ায় চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় ট্রলি জব্দ ও চালক রাজুকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved