1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
অধ্যক্ষের ঘুষি: দুই দাঁত পড়ে গেল কম্পিউটার অপারেটরের - Globalprime24.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

অধ্যক্ষের ঘুষি: দুই দাঁত পড়ে গেল কম্পিউটার অপারেটরের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭ Time View

হাওলাদের ব্যাপারটি সহকর্মীরা জেনে যাওয়ায় কম্পিউটার অপারেটরকে ঘুষি মারলেন অধ্যক্ষ। এতে দুই দাঁত পড়ে যায় অপারেটরের। ঘটনাটি ঝালকাঠির নলছিটির এক কলেজের। সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুরু হয় এলাকায় তোলপাড়।



কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে গত বছরের কুরবানির পরে ২০ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত চাইলে অধ্যক্ষ তা না দিয়ে ৬ থেকে ৭ মাস গড়িমসি করেন। একপর্যায়ে তিন মাস আগে তার পাওনা টাকা পরিশোধ করেন অধ্যক্ষ। বিষয়টি কলেজের অন্যরা (শিক্ষক ও কর্মকর্তারা) জেনে যান। এতে ক্ষিপ্ত হন অধ্যক্ষ।



সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে অধ্যক্ষ হাফিজুর রহমান তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নিয়ে টাকা ধার নেওয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি (অধ্যক্ষ) ক্ষিপ্ত হয়ে তার (কম্পিউটার অপারেটরের) মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।



আহত অবস্থায় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।



বিষয়টি স্বীকার করে অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বলেন, আমি একটু উত্তেজিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এটা আমার ভুল হয়েছে। এজন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অভিযোগের বিষয়টি ফয়সালা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved