1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুইটি পক্ষের পূর্ব বিরোধের জেরে রাতের আঁধারে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৭) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় ইসমাইল মোল্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আলফাডাঙ্গা থানার ওসি মো. আবুল হাসনাত খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।


সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পদক। পেশায় তিনি একজন কৃষক। এ হামলায় ইসমাইল মোল্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ইসমাইলকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় তুহিন ও জুয়েল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তুহিন গ্রুপের সমর্থক সাইফুল সর্দারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন, সাইফুল সর্দার সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। তার খুনের ঘটনার সঠিক তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি কামনা করি।


আলফাডাঙ্গা থানার ওসি মো. আবুল হাসনাত খান বলেন, দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved