1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন তারেক রহমান: মায়ের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন তারেক রহমান: মায়ের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও খালেদা জিয়াকে দেখতে একই হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে সংবর্ধনাস্থল ত্যাগ করে এভারকেয়ারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে তার মা বেগম জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। সন্ধ্যা ৬টার দিকে তারেক রহমানকে বহন করা গাড়িটি প্রবেশ করে হাসপাতালে।


এর আগে গণসংবর্ধনায় বক্তব্যে তারেক রহমান বলেন, খালেদা জিয়ার সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে তা সবাই প্রত্যক্ষ করেছে। তারেক রহমান গণসংবর্ধনায় বক্তব্য দেওয়ার সময় তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


এদিকে খালেদা জিয়াকে দেখতে আগেই রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে গেলেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা দুপুর ১২টা ৫৫ মিনিটে গুলশানের বাসায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।


এর আগে, দুপুর পৌনে চারটার দিকে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved