1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ Time View
প্রতীকী ছবি।

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জহির উদ্দিন ভূঁইয়া (৫২) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (৩০ নভেম্বর) এ ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, খিলগাঁও ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়। বিকাল পৌনে ৫টার দিকে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. রাকিব ভুঁইয়া তামিম জানান, আমার বাবা প্রতিদিনের মতো মোটরবাইক নিয়ে বের হয়েছিলেন। দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা গুরুতর আহত হন।


তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার চাবিতলা গ্রামে। পরিবারটি রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় ১৭ নম্বর বাসার ১০ নম্বর গলিতে বসবাস করে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved