1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View
প্রতীকী ছবি।

টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াসিন হোসেন (২৭) ও মো. রাকিব হোসেন (২৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা ইয়াসিন হোসেন ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে এবং ভোলার চরফ্যাশন উপজেলার মো. রাকিব হোসেন ভোলার চরফ্যাশন উপজেলা বাসিন্দা।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা অরণখোলা পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে পুলিশ।



মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির বলেন, ‘মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। তাদের লাশ অরণখোলা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved