1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়ার হাফেজের বাড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ও জেঠাতো ভাই-বোন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাড়ির পাশের পুকুরে এই ঘটনা ঘটে। নিহত শিশু দুজন হলেন-ওই গ্রামের আহসানের মেয়ে সাদিয়া (৩) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান (২)।


ওই শিশুর পরিবার জানায়, সকালে দুই শিশু বাড়ির পাশেই খেলা করছিল। পরিবার-পরিজনেরও ধারণা ছিল তারা আঙিনা বা বাড়ির ভেতরেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ তাদের দেখা না গেলে সবাই খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।


হঠাৎ দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার জুড়ে চলছে আহাজারি। স্বজনরা বলছেন, দুজনই ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল। তাদের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, বিভিন্ন মাধ্যমে জেনেছি শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved