1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৬ Time View

বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে তাকে আনা হয়। এ সময় পুলিশের প্রিজনভ্যানে দাঁড়িয়ে অঝোরে কান্না করেন পলক। গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ।

এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে তিনি কাঁদতে থাকেন। তখন দেখা যায়, পলকের দুই হাত পেছনে নিয়ে পরানো রয়েছে হাতকড়া। তার মাথায় পুলিশের হেলমেট। বুকে বুলেটপ্রুফ জ্যাকেট।



হাজতখানার অদূরে রাখা ছিল প্রিজনভ্যান। সেদিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পলকের কাছাকাছি চলে আসেন তার এলাকার কিছু মানুষ। তাদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আপনার জন্য দোয়া করি।’ প্রতিউত্তরে তখন পলকও তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

ততক্ষণে পলককে প্রিজনভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ। প্রিজনভ্যানে তুলে তার দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খুলে দেওয়া হয়। তার মাথারও হেলমেট খুলে নেওয়া হয়।



এরপর দেখা যায়, প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোকজনের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন।’

তখন একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না ভাই।’ এ কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, ‘পলক ভাই, কাইন্দেন না।’ এরপর ধীরে ধীরে পলককে নিয়ে কারাগারের দিকে রওনা হয় প্রিজনভ্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved