1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

দেশ অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে, কখন কি হয়ে যায় সবাই আতঙ্কের মধ্যে আছে: ড. আসাদুজ্জামান রিপন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২৬ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশ অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটে আছে। কখন কি হয়ে যায়, এ নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে। এটা কোন ভালো বিষয় না, এটা উদ্বেগের বিষয়। দেশে আদৌ পার্লামেন্ট হবে কি না, নির্বাচন কবে হবে, নির্বাচিত সরকার আসবে কি না অথবা অনির্বাচিত সরকার অনেক দিন ক্ষমতায় থাকবে কিনা, এই বিষয়গুলো ধোঁয়াশার মধ্যে রয়েছে।

আজ শুক্রবার (২৩ মে) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের কোন কোন উপদেষ্টা বিশাল পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আপনারা স্বল্প সময়ের মেহমান। কয়েক দিনের জন্য আসছেন আর কাজ করে চলে যাবেন। আর, বিদায় নিতে হবে।
তিনি আরও বলেন,আমি যেভাবে বালু দস্যুদের বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক সেভাবেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর আন্দোলনে যাবো,
স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি, মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনুন। তা না হলে আমরা আপনাদের বিরুদ্ধেও কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো।
তিনি বলেন, রাখাইনে ত্রাণ পাঠানোর নামে মানবিক করিডোর দেওয়ার কথা বলছেন সরকারের উপদেষ্টারা। অথচ, এই বিষয়টা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ন্যূনতম যোগাযোগ করা হয়নি। তারা সেনাবাহিনীর সাথে আলোচনা না করে তারা মানবিক করিডোর দিচ্ছে। এটা আমাদের স্বাধীনতার জন্য হুমকি, এটা সার্বভোমত্বের প্রশ্ন। মানবিক করিডোর দেওয়ার আগে রাজনৈতিক দল ও জনগণের সাথে সংলাপ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে কোন করিডোর দেওয়া হলে তা মনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গণসমাবেশে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন নসুর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জাকারিয়া মোল্লা প্রমুখ৷ এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved