1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৪৬ Time View

আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এদিন (১২ মে) মধ্যরাতে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।



ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ মে) দিবাগত রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।



প্রসঙ্গত: লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে।



গত বছরের ২৩ অক্টোবর মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা হয়। সিঙ্গাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। ১০ আক্টোবর মমতাজ বেগম ও ৩৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved