1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান: পুলিশ হেফাজতে দিল এসএসসি পরীক্ষা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ Time View

বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছিলো এক প্রেমিকা। সেই প্রেমিকা এসএসসি পরীক্ষাদিলো পুলিশ হেফাজতে। মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় এবং পুলিশ হেফাজতে থেকে ইসলাম শিক্ষা পরীক্ষা দেয় সে। সোমবার (২১ এপ্রিল) গণিত পরীক্ষা দিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে ওঠে সে। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওই রাতে প্রেমিকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ধর্ষণ মামলা করেন ওই তরুণী।



মঙ্গলবার (২২ এপ্রিল) এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পর ওই পরীক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। পরে তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয় তাকে। বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের নয়ন আলীর ছেলে নাঈম হোসেন প্রেমের সম্পর্ক গড়ে তোলে দামুড়হুদা উপজেলা এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে। ওই স্কুলছাত্রী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সোমবার (২১ এপ্রিল) ওই পরীক্ষার্থী জানতে পারে নাঈম হোসেনের বিয়ে হয়ে যাচ্ছে অন্যত্র। সে গণিত পরীক্ষা দিয়ে বিকালে নাঈম হোসেনের বাড়িতে আসে এবং বিয়ের দাবিতে অবস্থান নেয়। একপর্যায়ে উৎসুক জনতা ওই ছাত্রীকে ঘরের ভেতরে তুলে দেয়।



পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিক্ষার্থীকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করলেও ওই শিক্ষার্থী বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। পরে শিক্ষার্থীর অভিভাবকরা আসেন এবং দুইপক্ষের মধ্যে আলাপ-আলোচনা হয়। শেষমেশ রাত সাড়ে ১২টার দিকে ওই তরুণী বাদী হয়ে নাঈম হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে।



এসএসসি পরীক্ষার্থী ওই তরুণী জানায়, গত তিন বছর ধরে তার সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক। শারীরিক সম্পর্কও করেছে সে। এখন সে অন্য মেয়েকে বিয়ে করছে, এটা মানা যায় না।



চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সোমবার (২১ এপ্রিল) রাতে ওই তরুণী ধর্ষণ মামলা করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ পিকআপযোগে তাকে পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয় এবং পুলিশ হেফাজতে থেকেই সে ইসলাম শিক্ষা পরীক্ষা দেয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হলে তার বড় ভাইয়ের জিম্মায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই নাঈম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় ওসি খালেদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved