1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিএনপি নয়, ভোটাররা কেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে: প্রধানমন্ত্রী - Globalprime24.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বিএনপি নয়, ভোটাররা কেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে: প্রধানমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

বিএনপি নয়, ভোটাররা কেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। ওই সন্ত্রাসী দল (বিএনপি) নির্বাচনে এলো কি এলো না, তাতে কিছু যায় আসে না। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ছয়টি জেলার সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে নির্বাচনি সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী জেলাগুলোতে বিভিন্ন আসনের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান। তিনি জেলা নেতাদের বক্তব্যও শোনেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশ ও জনগণের শত্রু, একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। নির্বাচন প্রতিহত করার নামে দলটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা একমাত্র আওয়ামী লীগেরই আছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের যত উন্নয়ন সব আওয়ামী লীগের হাত দিয়েই সাধিত হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

উন্নয়নের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের জীবনে শান্তি ফিরে আসে। বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।

আওয়ামীলীগ নেত্রী বলেন, জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সংস্কৃতি চালু করেছিলেন। আমরা জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার পূর্ণ অধিকার দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved