1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় এএসআই আবদুল বাতেন (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তিনি মারা যান। নিহত আবদুল বাতেন গেণ্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার আউলিয়াকান্দা গ্রামে।

নিহতের স্ত্রী ফারজানা আক্তার ঝর্ণা সাংবাদিকদের জানান, এক ছেলে ও দুই মেয়েসহ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন তারা। তার স্বামী বাতেন কর্মস্থল গেণ্ডারিয়া থানায় যাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হন। রাতে ঢাকা মেডিকেল থেকে দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশ সদস্য মো. নাসিরুল হাসান জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড আউটগোয়িং সড়কে পুলিশ সদস্য বাতেন মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তিনি ঢামেক হাসপাতালে মারা যান।

তাকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, এএসআই বাতেন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী জানান, রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved