1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

লিবিয়ার ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে ১৪৫ জন বাংলাদেশি বুধবার (৬ ডিসেম্বর) দেশে ফিরেছেন। লিবিয়ার বেনগাজী থেকে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ মিশন জানায়, তারা বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এসব বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

এর আগে ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ২৮ নভেম্বর ১৪৩ জন ও ৩০ নভেম্বর ১১০ জনকে বাংলাদেশে ফেরত আনা হয়। এ নিয়ে সর্বশেষ তিনটি চার্টার্ড ফ্লাইটে সর্বমোট ৩৯৮ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved