রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে শাহাদাত নামে এক যুবক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত নারীর পরনে ছিল পেটিকোট ও কামিজ। নিহতের পরিচয় শনাক্তে সিআইডি ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।