1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মাহিয়া মাহি

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান। তবে মনোনয়ন না পেলেও নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন বলে জানান এই অভিনেত্রী।

সংবাদমাধ্যম অনুযায়ী, রোববার সন্ধ্যায় মাহি তার অভিব্যক্তি জানিয়ে বলেন, আমি মনোনয়ন পাইনি, এ নিয়ে একটু মন খারাপ হয়েছে বটে। কিন্তু মানননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক বলে আমি মনে করি।

মনোনয়ন না পাওয়াকে প্রত্যাশিত বলে মনে করেন মাহি। বললেন, এটা তো এক্সপেক্টেড, অনেকদিন ধরে যারা রাজনীতি করে আসছেন তাদেরই তো মনোনয়ন দেওয়া হবে। তবে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখবো।

দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি নৌকার পক্ষে কাজ করবো। আর মানুষের জন্য যেহেতু কাজ করবো বলে রাজনীতিতে নেমেছি, এই কার্যক্রম চলবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি, তার সব সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন মাহি। তবে শেষমেশ এই আসনে নৌকার টিকিট পেয়েছিলেন জিয়াউর রহমান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে (একাংশ) পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved