1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

রাসুল (সা.) কে মদিনায় আশ্রয় দিয়েছিলেন যিনি

ধর্ম ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১১৪ Time View

মদিনার মানুষ রাসুল (সা.) এর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আল্লাহর নির্দেশে নবুয়তের ১৩ তম বছরে রাসুল (সা.) এবং মক্কার মুসলমানরা মদিনায় হিজরত করেন। আনসারদের একটি দল নিয়মিত প্রতিদিন সকালে মদিনার চারপাঁচ মাইল দূরে ‘হাররা’ নামক স্থানে চলে যেতেন। হজরত আবু আইয়ুব আল-আনসারী (রা.) এ দলের একজন সদস্য ছিলেন। রাসুলুল্লাহ (সা.) এর সম্ভাব্য আগমন পথের দিকে তাকিয়ে দলটি দুপুর পর্যন্ত অপেক্ষা করত। একদিন তাঁরা ফিরে যাচ্ছেন, এমন সময় এক ইহুদি বহুদূর থেকে রাসুল (সা.) কে দেখতে পেয়ে তাঁদের খবর দেয়। আনসাররা মহানবী (সা.) কে স্বাগত জানাতে দ্রুত ছুটে যান।

মদিনার উপকণ্ঠে কুবা নামে একটি জায়গায় কয়েক দিন থাকার পর রাসুল (সা.) মদিনার মূল শহরের দিকে রওনা হলেন। রাস্তার দুই পাশে মদিনাবাসী লাইন ধরে দাঁড়িয়ে ছিল। মদিনার শিশু-কিশোরেরা গান গেয়ে রাসুল (সা.) কে অভ্যর্থনা জানিয়েছিল।

আনসার সাহাবিরা প্রত্যেকেই চাইছিলেন রাসুল (সা.) কে আতিথেয়তা দিতে। সবাই তাঁকে তাঁদের বাড়িতে মেহমান হওয়ার অনুরোধ জানাচ্ছিলেন। রাসুলুল্লাহ (সা.) তাঁর বাহন মাদি উটের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে থাকা মানুষদের বারবার বলছিলেন, ‘তোমরা ওর পথ ছেড়ে দাও। ও আল্লাহর নির্দেশপ্রাপ্ত।’

মাদি উটটি যেতে যেতে একসময় আবু আইয়ুব আল-আনসারী (রা.) এর বাসার কাছে গিয়ে মাটিতে বসে পড়ল। রাসুল (সা.) নেমে পড়লেন। আবু আইয়ুব (রা.) এর মন আনন্দে ভরে গেল। তিনি মহানবী (সা.) এর মেহমানদারি করার গৌরব অর্জন করলেন।

রাসুল (সা.) মসজিদ এবং মসজিদের কাছে তাঁর নিজের বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আবু আইয়ুব (রা.) এর বাসায় থেকেছিলেন। আবু আইয়ুব (রা.) অত্যন্ত ভালোবাসা ও বিনয়ের সঙ্গে মেহমানদারির দায়িত্ব পালন করেন।

আবু আইয়ুব (রা.) এর বাসা ছিল দোতলা। রাসুল (সা.) এর জন্য তিনি ওপরের তলাটি ঠিক করেছিলেন। কিন্তু রাসুল (সা.) তাঁর নিজের এবং সাক্ষাৎপ্রার্থীদের সুবিধার কথা ভেবে নিচতলা পছন্দ করেন। এখানে থাকা অবস্থায় কখনো আবু আইয়ুব (রা.), কখনো অন্য আনসাররা পালাক্রমে রাসুল (সা.) কে খাবার পাঠাতেন।

রাসুল (সা.) ছয়সাত মাস এ বাসায় থাকেন। মসজিদে নববি এবং এর পাশে ঘর তৈরি হলে তিনি সেখানে চলে যান।

একদিন দুপুরের প্রচণ্ড গরমে আবু বকর (রা.) মসজিদে নববিতে এলেন। উমর (রা.) তাঁকে দেখে বললেন, ‘এই প্রচণ্ড গরমে আপনি বাইরে এলেন কেন?’

আবু বকর (রা.) বললেন, ‘খুব খিদা পেয়েছে, তাই বাইরে বের হয়ে এসেছি।’

উমর (রা.) বললেন, ‘আমিও একই কারণে বাইরে বের হয়েছি।’

রাসুল (সা.) ও বললেন, ‘আমিও ঠিক একই কারণে বাইরে বের হয়ে এসেছি।’

রাসুল (সা.) তাঁদের দুজনকে নিয়ে আবু আইয়ুব (রা.) এর বাড়ির দিকে রওনা দিলেন। আবু আইয়ুব (রা.) প্রতিদিন রাসুল (সা.) এর জন্য কিছু খাবার রেখে দিতেন। রাসুল (সা.) নির্দিষ্ট সময়ে না এলে তাঁর পরিবারের লোকেরা তা ভাগ করে খেয়ে ফেলতেন। রাসুল (সা.) আর তাঁর সঙ্গীরা দরজায় পৌঁছালে তাঁদের স্বাগত জানালেন আবু আইয়ুব (রা.) এর স্ত্রী উম্মে আইয়ুব। রাসুল (সা.) জানতে চাইলেন, ‘আবু আইয়ুব কোথায়?’

আবু আইয়ুব (রা.) বাড়ির কাছেই তাঁর খেজুরবাগানে কাজ করছিলেন। রাসুল (সা.) এর কণ্ঠ শুনে তিনি ছুটে এসে বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ, আপনি তো সাধারণত এ সময় আসেন না!’

রাসুল (সা.) বললেন, ‘ঠিকই বলেছ!’

আবু আইয়ুব (রা.) দৌড়ে বাগানে গিয়ে এক কাঁদি খেজুর কেটে নিয়ে এলেন। তাতে শুকনো, কাঁচা ও পাকা খেজুর ছিল। রাসুল (সা.) বললেন, ‘পুরো কাঁদি কেটে আনলে কেন?’

আবু আইয়ুব (রা.) বললেন, ‘আপনি এখান থেকে শুকনো, কাঁচা ও পাকা খেজুর খাবেন। তাই কেটে আনলাম। এক্ষুনি একটা বকরিও জবাই করে আনছি।’

রাসুল (সা.) বললেন, ‘যদি করো, তাহলে দুধেল বকরি জবাই কোরো না।’

আবু আইয়ুব (রা.) একটি বকরির বাচ্চা জবাই করলেন। তাঁর স্ত্রী গোশত রান্না করলেন, রুটি বানালেন। রান্নার পরে রাসুল (সা.) আর তাঁর সঙ্গীদের খাবার পরিবেশন করা হলো। তাঁরা তৃপ্তি করে খেলেন। রাসুল (সা.) এক টুকরো গোশত আর একটা রুটি আবু আইয়ুব (রা.) এর হাতে দিয়ে বললেন, এটা ফাতিমার কাছে নিয়ে যাও। বহু দিন সে এমন খাবার খায়নি।’

আবু আইয়ুব আল-আনসারী (রা.) এর জন্ম মদিনার বনু নাজ্জার বংশে। রাসুলুল্লাহ (সা.) যখন মদিনায় হিজরত করেন তখন তাঁর বয়স ছিল ৩১ বছর। মদিনায় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ার পর মদিনাবাসীদের অনেকে ইসলামের ছায়াতলে আসতে শুরু করেন। আকাবার তৃতীয় শপথে আবু আইয়ুব আল-আনসারী (রা.) উপস্থিত ছিলেন। রাসুল (সা.) এর হাতে বাইয়াত নিয়ে তিনি মদিনায় ফিরে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved