1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

১৪ লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি ‘ব্ল্যাক ম্যাজিকের’ শিকার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ Time View

ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হলো এক ধরনের ধ্বংসাত্মক চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্যে করা হয়। এতে অতি মানবীয় সংশ্লিষ্টতা তথা দুষ্টু জ্বিন-পরী ও শয়তানের আশ্রয় নেওয়া হয় অথবা কুফুরি কালাম পাঠ করা হয়। কালো জাদুর ইতিহাস অনেক পুরোনো। পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুষ্কর যেখানে কালো জাদু বা অন্ধকার জাদুর চর্চা হয় না। আমাদের দেশও এর বাইরে নয়।

সাম্প্রতিক সময়ে কালো জাদুর চর্চা ভয়ানকভাবে বেড়ে গেছে বলে আলেমরা মনে করছেন এবং এ থেকে বেঁচে থাকার জন্য মানুষকে শরিয়ত অনুমোদিত উপায়গুলো তুলে ধরছেন। ইসলামে কালো জাদু তথা ক্ষতিকর জাদুটোনা হারাম এবং কুফরি কাজ। যা ইমানকে ধ্বংস করে দেয়। কেউ যদি জেনে-বুঝে কারও ওপর ক্ষতিকর এই জাদু করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলামের ফৌজদারি দণ্ডবিধিতে জাদুটোনার শাস্তি হলো মৃত্যুদণ্ড।

কালা জাদু প্রয়োগ করার কারণে যে ক্ষতিগুলো হয়ে থাকে বলে অনেকে বিশ্বাস করে থাকেন, তার মধ্যে বিশেষ কয়েকটি ক্ষতির কথা নিচে উল্লেখ করা হলো-

(১) স্বামী ও স্ত্রীর মধ্যে নিত্য কলহ হয়েই চলেছে, এমনকি কখনও তা মারামারির পর্যায়ে পৌঁছাচ্ছে, অথচ কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না, তা হলে বুঝতে হবে, কেউ কালো জাদু প্রয়োগ করেছে।

(২) স্বামী ও স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটে গেল, যার জন্য হঠাৎ ডিভোর্স ফাইল করে বসলেন তারা, এগুলি অনেক সময় কালো জাদুর প্রয়োগের জন্য হয়ে থাকে।

(৩) স্ত্রী তার স্বামীকে ভয়ংকর ঘৃণা করতে থাকেন। তাকে হেয় করতে থাকেন ক্রমাগত। এটাও কালো জাদুর জন্য হতে পারে।

(৪) সব সময় মাথা ধরে রয়েছে, নানা ওষুধ খাওয়ানো হচ্ছে, কিছুতেই সারছে না— কেউ কালো জাদু প্রয়োগ করেছে বলে ঘটতে পারে।

(৫) বিনা কারণে কিছু দিন ধরে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে বা কথা বলতে গেলে বা গান করতে গেলে গলা ধরে যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে এটা গায়কদের সঙ্গে হয়ে থাকে। তাঁদের প্রতিদ্বন্দ্বী কেউ পেশাদার কালো জাদুর এক্সপার্ট দ্বারা এই ক্ষতি করাতে পারে।

(৬) হঠাৎ করে কানে কম শোনা কালো জাদুর জন্য হয়ে থাকে। হঠাৎ দাঁতে ব্যথা হওয়া, রক্ত পড়া, দাঁতে ক্ষয় কালো জাদু দ্বারা আক্রান্ত হলে হয়। হঠাৎ চোখে কম দেখা বা নাড়ীর গতি বেড়ে যাওয়া, এগুলো কালো জাদুর মধ্যেই পড়ে।

(৭) নির্দিষ্ট সময়ের অনেক আগে বা পরে ঋতুমতী হওয়া, এটাও পেশাদার কালো জাদুর ওঝার দ্বারা হয়ে থাকে। শুধু তাই নয়, অনেক মহিলার নির্দিষ্ট বয়সের সাত অথবা আট বছর আগেই ঋতু বন্ধ হয়ে যায়। এটাও কালো জাদুর জন্য ঘটে থাকে।

(৮) গৃহপালিত পশু মারা যায় বাণ মারার জন্য। ঠিক একই কারণে গরুর দুধ হয় না, গোয়ালে গরু ঢুকলেই লাফাতে থাকে বা বেরিয়ে আসতে চায়। হামেশাই এইগুলি ঘটতে থাকলে বুঝতে হবে, কেউ কালো জাদু করেছে।

৯) অনেকে ঘুমের মধ্যে কোনও স্বপ্ন দেখতে পান না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা মানুষের অবচেতন মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু কালো জাদুর সাহায্যে এই দেখাকে বন্ধ করা যায়।

(১০) ভালো স্বভাবের বাড়ির মেয়ে হঠাৎ স্বেচ্ছাচারী হয়ে যায় এমনই কালো জাদুর প্রভাবে।

(১১) বিনা কারণে হঠাৎ চাকরি থেকে বরখাস্ত হওয়া বা ছাঁটাই হওয়াটাও কালো জাদুর জন্য হতে পারে। অনেক চেষ্টা করেও আয় বাড়াতে পারেন না, প্রমোশন হয় না এসব ক্ষেত্রে।

(১২) বহু মহিলার বিনা কারণে অনেক বার ‘মিসক্যারেজ’ হয়। এ ক্ষেত্রেও অনেক সময় দায়ী হয় কালো জাদু।

(১৩) অনেকের সিগারেটে মারাত্মক আসক্তি থাকে। বহু চেষ্টা করেও ছাড়তে পারেন না। এ ক্ষেত্রে অনেক সময় খুব কাছের বন্ধুরা কালো জাদু করে থাকে।

(১৪) অনেক সুন্দরী বিবাহিতা হঠাৎ করে স্বামীর মুখে বন্য জন্তুর মুখ দেখতে পান। ভয়ে স্বামীকে এ কথা বলতে পারেন না। এ সব ক্ষেত্রে অবশ্যই কালো জাদুর হাত থাকে। এই ধরনের ঘটনা ইউরোপে বা আমেরিকায় প্রতিনিয়ত ঘটে। এছাড়াও ব্লাক ম্যাজিকের প্রয়োগে বহুবিধ সমস্যা দেখা দেয়।

আমাদের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কালো ম্যাজিকের ভয়াল থাবা রয়েছে। কোরআন ও হাদিসের বর্ণিত আমলের মাধ্যমে আমরা এই অনিষ্ট বিষয় থেকে বেঁচে থাকতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved