1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

জান্নাতে প্রবেশ করার একটি উপায় হলো উত্তম ব্যবহার

ধর্ম ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- مَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ، وَيُدْخَلَ الجَنَّةَ، فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللهِ وَاليَومِ الآخِرِ، وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ

অর্থ: ‘যে পছন্দ করে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন এমন অবস্থায় হয় যে, সে আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান রাখে এবং অন্যের সঙ্গে এমন ব্যবহার করে, যা সে নিজের জন্য পছন্দ করে’। (সহিহ মুসলিম: ১৮৪৪)

উক্ত হাদিস থেকে যে শিক্ষাগুলো আমরা পাই-

১. এই হাদিসে রাসুল (সা.) মানুষের সঙ্গে উত্তম আচরণের একটি চমৎকার মূলনীতি আমাদের শিখিয়েছেন। সেটা হলো, মানুষের সঙ্গে এমন আচরণ করুন যে আচরণ আপনি মানুষের কাছে আশা পারেন। কারো সঙ্গে খারাপ ব্যবহার করার আগে নিজেকে তার জায়গায় দাঁড় করান এবং চিন্তা করুন একই ব্যবহার আপনি পেলে আপনার কেমন লাগতো। রাসূলের (সা.) এই একটি নির্দেশনা অনুসরণ করলেই আমাদের আচরণ সর্বোত্তম ও আদর্শ হয়ে উঠতে পারে।

২. মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আল্লাহর শাস্তি থেকে মুক্তি ও জান্নাত লাভ। এই লক্ষ্য অর্জনের চেষ্টায় নিরত থাকা মুমিনের কর্তব্য। এ হাদিসে নবীজি (সা.) জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের উপায় মাত্র দুটি পয়েন্টে সীমাবদ্ধ করেছেন। এক. আল্লাহ ও পরকালের ওপর ইমান আনা এবং সে অনুযায়ী তার ইবাদত করা অর্থৎ বিশ্বজগতের স্রষ্টা ও ইলাহ আল্লাহর হক আদায় করা। দুই. আল্লাহর সৃষ্টির হক আদায় করা। মানুষ বা আল্লাহর যে কোনো সৃষ্টির সাথে আচরণের ক্ষেত্রে ইহসান করা অর্থাৎ অন্যের সাথে সে আচরণই করা যে আচরণ মানুষ নিজের জন্য চায়।

৩. জান্নাতে প্রবেশ করার একটি উপায় হলো মানুষের সঙ্গে উত্তম আচরণ করা, ভালোবাসা ও সৌহার্দপূর্ণ ব্যবহার করা। আল্লাহর ইবাদতের পাশাপাশি মুসলমান ভাই, যেকোনো মানুষ এবং আল্লাহর যেকোনো সৃষ্টির সঙ্গে উত্তম আচরণ করা আমাদের কর্তব্য। আরেকটি হাদিসে রাসূল (সা.) বলেছেন- الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ

অর্থ: ‘রহমকারীদের ওপর ওপর রহমানও রহম করেন। তোমরা পৃথিবীবাসীদের প্রতি রহম করলে আকাশবাসী তোমাদের উপর রহম করবেন’। (তিরমিজি: ১৯২৪)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved