1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

এডিবি সহায়তা দিচ্ছে রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে

গ্লোবাল প্রাইম ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৬৪ Time View

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের লেনদেন উপদেষ্টা হিসেবে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এজন্য চারটি সংস্থা থেকে ২৬ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৮৭১ কোটি টাকার বেসরকারি খাতের মূলধন সংগ্রহ করেছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার-লেনের ১৩ দশমিক ৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে হলে যানজট কমিয়ে দেবে এবং রাজধানী ঢাকা এবং অন্যান্য প্রধান শহরগুলোর মধ্যে আরও ভালো সংযোগ স্থাপন করবে।

প্রকল্পটি বাস্তবায়নে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ১৯ কোটি ৩০ লাখ ডলার ঋণের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে। এছাড়া আছে চায়নার একটি ব্যাংক, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড,বাংলাদেশ। এটি বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। অবশিষ্ট ৬ কোটি ৮০ লাখ ডলার ইক্যুইটি অবদান হিসাবে স্পন্সর সংগ্রহ করা হয়েছে।

এডিবি প্রকল্পের কাঠামো, আলোচনা, দরপত্র সম্পাদনে সহায়তা করেছে এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়টি দেখভাল করছে।

এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট এবং পিপিপি প্রধান ক্লিও কাওয়াওয়াকি বলেন, আমরা এই এক্সপ্রেসওয়ের ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের সহায়তা দিচ্ছি। সেই সঙ্গে বাজারজাতকরণ এবং পিপিপি আকৃষ্ট করার জন্য বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গেও কাজ করেছি। এক্সপ্রেসওয়েটি ঢাকা এবং চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেটসহ বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলাগুলির মধ্যে সংযোগ উন্নত করে যাত্রীদের তাদের গন্তব্যে দ্রুত পৌঁছাতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved