1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৮৭ Time View
প্রতীকী ছবি।

জামায়াতের চার নেতা আটক হয়েছেন বিক্ষোভ কর্মসূচি পালনের (৫ জুন) অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে। সোমবার (২৯ মে) দুপুরে তাদের আটক করা হয় বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন নিশ্চিত করেছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতের আমিরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে চেয়েছিল জামায়াত। কর্মসূচিতে সহযোগিতার আবেদন নিয়ে সোমবার (২৯ মে) দুপুরে ডিএমপিতে যান তারা। সেখান থেকে পুলিশ চারজনকে আটক করে।

পরবর্তীতে জামায়াতের এক বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন- বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সভাপতি গোলাম রহমান ভূঁইয়া, বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল বাতেন, বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন ভূঁইয়া।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন এক বিজ্ঞপ্তিতে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতের আমিরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ৫ জুন বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। কর্মসূচি পালনের সহযোগিতা চাইতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে যায়। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধিদলকে ডিএমপি কার্যালয়ের ফটক থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে ডিএমপি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved