1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

খাঁটি মধু চেনার উপায় জানালেন মাওলানা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১২১ Time View

মাওলানা অলিউল্লাহ আল মাহমুদ। খুলনা সদরের লোহারগেটের পূর্ব বানিয়া খামার এলাকার আমীর হোসাইনের ছেলে। জনসাধারণদেরকে তিনি খাঁটি মধু চেনান। নিজে করেন খাঁটি মধুর ব্যবসা। রয়েছে মধু উৎপাদনের প্রতিষ্ঠান। মাত্র দুই হাজার টাকায় শুরু করা তার ব্যবসা ১০ বছরের ব্যবধানে এখন ২০ লাখ টাকায় উন্নীত হয়েছে। খুলনায় ‘আফীফ মৌ খামার’ এবং ‘আফীফ এন্টারপ্রাইজ’ নামে মাওলানা অলিউল্লাহর দুটি প্রতিষ্ঠান মধু উৎপাদন, মৌমাছি পালন নিয়ে কাজ করছে। মধু নিয়ে গবেষণা, মানুষকে খাঁটি মধু চেনানো, ভেজাল মধু সম্পর্কে সচেতন করা, মধু নিয়ে মানুষের ভ্রান্তি দূর করা এগুলো এখন তার পেশা ও নেশা।

মাওলানা অলিউল্লাহ বলেন, বাজারে দুই ধরনের ভেজাল মধু পাওয়া যায়। একটিতে মধুর কোনো অংশই নেই। চিনির সিরা, পটাশিয়াম ও হানি এসেন্স তথা রাসায়নিক উপাদান মিশিয়ে এই নকল মধু তৈরি করা হয়। আবার অল্প পরিমাণ ভালো মধুর সঙ্গে নকল মধু মিশিয়ে আরেক ধরনের ভেজাল মধু তৈরি করা হচ্ছে। আবার দামি মধুর সঙ্গে কম দামি মধু মিস্রণ করে ভেজাল মধু তৈরী করা হয়।

তরুণ এ উদ্যোক্তা বলেন, ভেজাল ব্যবসায়ীরা ক্রেতাদের ঠকানোর জন্য এই মধু আগুনে জ্বেলে এবং পানিতে ঢেলে পরীক্ষা করে দেখান। ক্রেতারা এতে বিভ্রান্ত হন। কিন্তু এগুলো নির্ভরযোগ্য পরীক্ষা নয়। এ ছাড়া বিভিন্ন জায়গায় বড় হাড়ি নিয়ে মৌচাক নিয়ে ফেরি করে মধু বিক্রি করা হয়। এগুলোর কোনটিই বিশুদ্ধ মধু হওয়ার সম্ভাবনা নেই। কারণ মধু ভাঙার সাথে সাথে যদি ভালো মধু হয় ওখানেই স্থানীয়রা ক্রয় করে নিয়ে যায়।

বিশুদ্ধ ও ভেজাল মধু চেনার উপায় সম্পর্কে তিনি বলেন, নকল মধু একই রকম রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়। সব ঋতুতে এর স্বাদ ও ঘ্রাণ প্রায় একই রকম থাকে। নকল মধুতে পরাগের উপস্থিতি পাওয়া যায় না। কিন্তু ফুলভেদে আসল মধুতে স্বাদ ও ঘ্রাণের মধ্যে বৈচিত্র লক্ষ্য করা যায়, পরাগও থাকে।

পবিত্র কুরআনের রেফারেন্স উল্লেখ করে তিনি বলেন, ‘মুখতালিফুন আলওয়ানুহু’ কুরআনে এই বাক্য দ্বারা এটাই বুঝানো হয়েছে যে, মধু বিভিন্ন প্রকারের হতে পারে। বিভিন্ন রঙেরও হতে পারে। কালো, হলুদ, সাদা, হলদে এবং লালচে। কোনোটা জমাট বাধা, কোনোটা পাতলা আবার কোনোটা ঘণ। তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ লোক মনে করে মধু মানেই এক ধরনের হলুদ বা লালচে কোনো ঘণ পদার্থ। যা আদৌ সঠিক নয়। মধুতে অনেক ভেরিয়েশন থাকে।

তিনি উল্লেখ করেন, আগুন, পানি, পিপড়া, ভিনেগার, চুন, ফ্রিজিং এগুলো দিয়ে কখনো সঠিক মধু চেনা যায় না। একেক মধুর ধরণ একেক রকম। একমাত্র অভিজ্ঞতা আর ল্যাবটেস্ট ছাড়া ১০০% মধু চেনার তেমন কোনো নির্ভরযোগ্য পদ্ধতি আমাদের দেশে নেই বলেও তিনি উল্লেখ করেন।

মধু ও মৌমাছিকে একটি সম্ভাবনাময় শিল্প উল্লেখ করে তরুণ এই উদ্যোক্তা বলেন, সরকার সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প ও অর্থ মন্ত্রণালয়, বন মন্ত্রণালয় যদি মধু ব্যবসায়ী মৌ খামারী, ও সুন্দরবন কেন্দ্রিক মৌয়ালদের প্রতি সুনজর দেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে তাহলে এই শিল্প আর্থিক খাতে বহু দূর এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved