1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

বাহাউদ্দিন নাছিম আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে। রোববার বিকালে দলটির সভাপতি শেখ হাসিনা ২২তম জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ নিয়োগ দেন।

বাহাউদ্দিন নাছিম ১৯৬১ সালের ১১ নভেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হন। বাহাউদ্দিন নাছিম স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে বাহাউদ্দিন নাছিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তিনবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার দ্বিতীয়বারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved