1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

দেশে করোনায় ২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য, লাফিয়ে বাড়ছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৫২ Time View

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে একই সময়ে নতুন করে আরো ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩ দশমিক ৯১। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩ দশমিক ৯১। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।



ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো ৪ হাজার ২৭৬ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২৩ হাজার ৪৩১ জন।



গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৭৮টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮১১ জনে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে আজ মঙ্গলবার পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭৫ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।



ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।



এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved