1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ইউএস-বাংলার বিমানবহরে আরও ২ বোয়িং

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১০৭ Time View

ইউএস-বাংলা এয়ারলাইনসের এয়ারক্রাফট বহরে যুক্ত হয়েছে দুটি বোয়িং ৭৩৭-৮০০। বাংলাদেশের অ্যাভিয়েশন ইতিহাসে প্রথমবারের মতো ৩০ মিনিটের ব্যবধানে দুটি বোয়িং দুটি যুক্ত হয়েছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের এয়ারক্রাফটের সংখ্যা ১৬টি, যা দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ।



এয়ারক্রাফট দুটি গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টায় পঞ্চম ও রাত সাড়ে ১১টায় ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ক্যাপ্টেন লুৎফর রহমান।



মহাব্যবস্থাপক জানান, জর্ডানের আম্মান থেকে সরাসরি নতুন সংযোজিত এয়ারক্রাফটগুলো ঢাকায় আনা হয়। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটিতে ১৮৯টি করে ইকোনমি ক্লাসের আসন রয়েছে, যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, শারজাহ ও দিল্লিতে ফ্লাইট পরিচালনা করা হবে।



‘ফ্লাই সেফ-ফ্লাই ফাস্ট’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী বছরের জুনে এয়ারবাস ৩৩০-২০০/৩০০ এয়ারক্রাফট যুক্ত করে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।



বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে সংস্থাটি।



বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দুটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved