1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৪৫ Time View
আগুনে দ্গ্ধ ব্যাক্তি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলীর উত্তরপাড়ার আদনান টাওয়ার নামে সাত ভবনের চার তলার ফ্ল্যাট বাসায় গ্যাসের আগুনে দগ্ধ পোশাক শ্রমিক মামুন (২৭) মারা গেছেন। শুক্রবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। শুক্রবার দুপুর আড়াইটায় এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক মামুন সকাল ৮টায় মারা গেছেন। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পারভেজের শরীরের ১০০ শতাংশ ও জীবনের ৩০ শতাংশ দগ্ধ রয়েছে। তারা দুজনই আশঙ্কাজনক।



ঘটনাস্থলে যাওয়া আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, আগুন লাগা ফ্ল্যাট বাসায় গ্যাসের কোন সিলিন্ডার ছিল না। তবে গ্যাসের চুলা ছিল। গ্যাসের চুলা থেকেই গ্যাস লিকেজ হয়ে ফ্ল্যাট বাসায় আগুন লাগতে পারে। তবে তদন্ত না করে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কারণ বলা যাবে না।



উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কদমতলীর উত্তরপাড়া এলাকার সাততলা আদনান ভবনের চার তলার ফ্ল্যাট বাসায় বৈদ্যুতিক সুইচ অন করতে গেলেই আকস্মিকভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাট বাসায় ছড়িয়ে পড়ে। আগুনের আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেল নামের তিন শ্রমিক দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে মামুন শুক্রবার সকাল ৮টায় মারা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved