1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

আদমজী ইপিজেডের অর্ধলক্ষাধিক শ্রমিককে টিকা দেয়া হবে: কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৭৮ Time View
আদমজী ইপিজেডের অর্ধলক্ষাধিক শ্রমিক টিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ আদমজী ইপিজেডের অর্ধলক্ষাধিক শ্রমিককে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। টিকাদানের এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং এন্ড লিমিটেড প্রাঙ্গণে। আদমজী ইপিজেডের মহা-ব্যবস্থাপক (জিএম) আহসান কবীর এবং নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ ইমতিয়াজ এ কার্যক্রমের উদ্বোধন করেন। সাতদিনব্যাপি এ কর্মসূচীর প্রাথমিক পর্যায়ে বুধবার পাঁচ হাজার শ্রমিকদের কোভিড-১৯’র টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনের ভিত্তিতে আদমজী ইপিজেডের ৪৯টি কারখানার ৫৪ হাজার ৪৪৬ জন শ্রমিককে এ কর্মসূচীর আওতায় এনে ৭টি কেন্দ্রে ১৭ বুথ স্থাপন করে টিকা দেওয়া হবে।



আদমজী ইপিজেডের জিএম আহসান কবির জানান, ইপিজেডে নিরবচ্ছিন্ন উৎপাদন ও রপ্তানি প্রবাহ বজায় রাখার পাশাপাশি নিরাপদে শ্রমিকদের ভ্যাকসিন নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



পোশাক শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কোভিড-১৯’র টিকা গ্রহণ করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোঃ ইমতিয়াজ বলেন, করোনার ভয়াবহতা এখনো কাটেনি। শ্রমিকরা দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি। শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে নির্ভয়ে টিকা গ্রহণ করারও আহ্বান জানান নারায়ণগঞ্জ সিভিল সার্জন।



উল্লেখ্য, বাংলাদেশের সকল ইপিজেডের ৫ লক্ষ শ্রমিককে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি বেপজার আওতাধীন ইপিজেড এর মোট ১ লাখ ৬৩ হাজার ৬৮৬ জন শ্রমিককে ইতোমধ্যেই টিকা প্রদান করা হয়েছে। বাকি শ্রমিকদের টিকাদান প্রক্রিয়া চলমান রয়েছে। বেপজা শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য ইপিজেডের উৎপাদনমুখী কাজের পরিবেশ বজায় রাখার জন্য শতভাগ টিকাদান নিশ্চিত করতে কাজ করছে বেপজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved