1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

দাফনের ১৫ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৪২ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের নির্দেশে এক গৃহবধূর লাশ দাফনের ১৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বার্মাস্ট্যান্ড এলাকার একটি কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ূন কবির।

তিনি জানান, গত ৩০ অক্টোবর বার্মাস্ট্যান্ড এলাকার স্বপন প্রধানের স্ত্রী কলি আক্তারের (২৫) অস্বাভাবিক মৃত্যু হয়। তখন পরিবারের কোনও অভিযোগ না থাকায় ঘটনার পরের দিন দুপুরে কলি আক্তারের লাশ কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের লোকজন কলি আক্তারের হত্যার শিকার হয়েছে এমন অভিযোগ এনে আদালতে আবেদন করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে গত রোববার কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইসলাম নূরের উপস্থিতিতে এবং পুলিশের সহায়তায় লাশটি উত্তোলন করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত গৃহবধূ কলি আক্তারের মামা পলাশ মিয়া জানান, কলির মৃত্যুর পর তার মা মানিসকভাবে বিপর্যস্ত ছিলেন। এ জন্য তৎক্ষণাৎ কোন মামলা বা অভিযোগ করা হয়নি। পরবর্তীতে কলির স্বামী স্বপন প্রধানের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। স্বপন প্রধান কলির মৃত্যুকে নিয়ে নানাভাবে অপপ্রচার চালায়। এতে সন্দেহ বাড়ে কলির মা ও তার আত্মীয়স্বজনদের মাঝে। পরে তারা আদালতে অভিযোগ করেন; কলি হত্যার শিকার হয়েছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে রোববার নির্দেশ দেন কবল থেকে লাশ উত্তোলনের।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved