1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

গুলশান থানার মামলায় গ্রেফতার আরজে নীরব

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১১৮ Time View

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নীরবকে এবার গুলশান থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আজিজুল হক আসামি আরজে নীরবকে গ্রাহকের ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এরআগে গত ৮ অক্টোবর নীরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ২৫ অক্টোবর তাকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর গুলশান থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved