1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

চট্টগ্রামে চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের অনুষ্ঠান শেষে পটিয়া উপজেলা থেকে নিজ গ্রামের বাড়ি শোভনদণ্ডী ইউনিয়ন এলাকায় যাওয়ার সময় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েতের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে বাড়ি ফেরার পথে তিনি এ হামলার শিকার হন।

জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টা সময় সিএনজি করে শোভনদণ্ডী ইউনিয়নের আবাহানা স্থানে পৌঁছালে একদল সন্ত্রাসী চেয়ারম্যানের ওপর হামলার করে। এতে তিনি গুরুতর আহত হয়। এ সময় নেতা কর্মীরা তাঁকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।

এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, রাত ৭.৪৫ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় লোকজন এহসান চেয়ারম্যানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। তাঁর নাক, মুখ ও চোখসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা তাঁকে চোখের একটা সিটি স্ক্যান পরীক্ষা করার জন্য বলেছি।

শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছানুল হক জানান, আমার ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। এক দল সন্ত্রাসী চেয়ারম্যানের ওপর হামলার করেছে। এতে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ১০টার দিকে তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved