1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বিদেশি মদ ও বিয়ারসহ তিনজনকে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ Time View

রাজধানীর শাহবাগ এলাকার পিকক বার থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ তিনজনকে আটক করেছে র‍্যাব । গতকাল মঙ্গলবার রাতে তাঁদেরকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন-লিটন (৩৫), মুজিবুর (৫০) অলিউর রহমান (৩০)। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, আটটি ব্রান্ডের দেশি বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দেশি মদ আড়াই হাজার পিস আর বিদেশি ১৫০০ পিসসহ অন্যান্য কোম্পানির ১৩০০ পিস মদ ও বিয়ার জব্দ করা হয়। এসব মদ ও বিয়ারের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পিকক। এ ছাড়া বারের ছাদের ওপর চারতলায় ম্যাচের পাশের সুড়ঙ্গের ভেতরে এবং খাটের নিচেসহ নিচ তলায় বাথরুমের পাশের সুড়ঙ্গের ভেতরে এসব অবৈধ বিয়ার মজুত করে রাখে। বাসাবাড়ি ও অবৈধ বারগুলোতে বিয়ার সরবরাহ করত পিকক।

খন্দকার আল মঈন জানান, বৈধ ব্যবসার আড়ালে কীভাবে বিপুল পরিমাণ মাদক আসল তা বার মালিককে জিজ্ঞাসা ও যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বার মালিককে ডাকা হলেও তিনি এখনো পলাতক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved