অভিনব পন্থায় পেটের ভিতরে করে ইয়াবা পাচারকালে নূর হোসেন (৪০) নামে ১ মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১ হাজার আটশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী’স্থ র্যাব-১১’র লে.কমান্ডার মাহমুদুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ নুর হোসেন কক্সবাজার জেলার কক্সবাজার টেকনাফ থানার জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে। সে দীর্ঘদিন বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। #