1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫ Time View

ট্রেনে কাটা পরে নিহত অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর।

মঙ্গলবার (সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের পুবাইল রেলস্টেশন সংলগ্ন ফেরিঘাট এলাকার রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশ দিয়ে চলাচলের সময় ওই কিশোরের লাশ পড়ে থাকতে দেখতে পান। নরসিংদীর দৌলতকান্দি স্টেশন থেকে গাজীপুরের পুবাইল স্টেশন এর আওতার মধ্যে হওয়ায় লাশটি উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের ধারণা, গতকাল সোমবার রাতে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বা সিলেটগামী কোনো ট্রেনের নিচে কাটা পড়েছে ওই কিশোর। ওই কিশোর কোনো একটি ট্রেনের ছাদের যাত্রী ছিল। এক বগি থেকে অন্য বগিতে লাফিয়ে যাওয়ার সময় দুই বগির ফাঁকায় পড়ে গিয়ে কাটা পড়তে পারে। কিশোরের বুক বরাবর আড়াআড়ি দুই টুকরো হয়ে মাথা ও পেট আলাদা হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বিষয়টি পুবাইল রেলস্টেশনের মাস্টার মাহবুব হোসেনকে জানানো হলে তিনি নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহিদী ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল শেষে ওই কিশোরের লাশ নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved