1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে দিনমজুরকে তুলে নিয়ে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২২৩ Time View

নারায়ণগঞ্জে মহানগরের সিদ্ধিরগঞ্জে মো: হানিফ (৩৫) নামের এক দিনমজুরকে চায়ের দোকান থেকে তুলে নিয়ে আটকে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে যুব শ্রমিকলীগ নেতা পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। এতে দিশেহারা হয়ে পরেছে তার গার্মেন্টস কর্মী স্ত্রী ও পরিবার। এ ঘটনায় সোমবার (৩০ আগষ্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরূদ্ধে লিখিত অভিযোগ (নং-৯৮৬৭) দায়ের করেন ভুক্তভোগী দিনমজুরের স্ত্রী। যুব শ্রমিকলীগ নেতা পরিচয়দানকারী ওই অভিযুক্তের নাম মো: ইমরান। এছাড়াও লিখিত অভিযোগে দু’জনের নাম উল্লেখ করা হয়েছে। যাদের একজনের নাম মো: রিপন (৩৫) এবং অপর আরেকজনের নাম মো: লিটন (৩০)।

অপহরণ হওয়া ওই দিনমজুরের স্ত্রী জানান, তিনি রোববার (২৯ আগষ্ট) রাতে গার্মেন্টস থেকে ফিরে জানতে পারেন তার স্বামী মো হানিফকে পাওয়া যাচ্ছে না। এরপর তিনি পরিচিত সকল যায়গায় তার স্বামীকে খুঁজতে থাকেন। খুঁজাখুঁজির এক পর্যায়ের তিনি জানতে পারেন মিজমিজি পূর্ব পাড়া আলামীন নগর এলাকার সাদু মিয়ার ছেলে ইমরান ও তার সহযোগীরা একই এলাকার আরিফের চায়ের দোকান থেকে তুলে নিয়ে গেছে। এরপর তিনি সোমবার রাতে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ও দিনমজুর হানিফসহ আরো কয়েকজন মিলে মিজমিজি পূর্ব পাড়া আলামীন নগর এলাকার আরিফের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এসময় কয়েকজন লোক এসে হানিফকে রিক্সায় উঠিয়ে নিয়ে যায়। যারা নিয়ে গেছেন তাদের পরিচয় জানেন না জানিয়ে ওই প্রত্যক্ষদর্শী আরো জানান, যারা হানিফকে রিক্সায় তুলে নিয়ে গেছেন তাদেরকে দেখলে চিনতে পারবেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক বাশার জানান, থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ হানিফের স্ত্রী। আমরা তাকে খুঁজতে গিয়েছি তবে এখনো পাইনি। আশাকরি খুব শিগগিরই নিখোঁজ হানিফকে খুজে বের করা হবে। ###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved