1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতাকে গুলি করে পুকুরে ফেলে দেয়ার হুমকি অধ্যক্ষের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৮৫ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের এক নেতাকে গুলি করে মেরে পুকুরে ফেলে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে মোসাদ্দেক হোসেন নামে এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। তিনি সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক দ্বীন ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৬৬) করেন।

সাধারণ ডায়েরিতে ছাত্রলীগ নেতা উল্লেখ করেন, বুধবার (২৫ আগষ্ট) দুপুরে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থী তানভীন ইসলাম সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় তানভীন ইসলাম কান্না করছিল। আমি কান্নার বিষয় জানতে চাইলে সে আমাকে জানায়, সে ২০২১ ইং সালের এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু সে পরীক্ষার ফরম ফিলাপ করতে পারছে না। এ বছর পরীক্ষা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কলেজ অধ্যক্ষ। কিন্তু ওই শিক্ষার্থীর কলেজের বেতন, ল্যাবরেটরী ফি সহ যাবতীয় ফি পরিশোধ করা আছে। সে নিয়মানুযায়ী সকল এ্যাসাইনমেন্টও জমা দিয়েছে। তানভীন একজন মেধাবী শিক্ষার্থী হওয়ায় মানবিক দিক বিবেচনা করে কলেজ অধ্যক্ষ মোসাদ্দেক স্যারকে প্রথমে ফোন দিলে তিনি আমাকে কলেজে আসতে বলেন। আমি কলেজে তার অনুমতি নিয়ে তার কক্ষে প্রবেশ করলে আমার পরিচয় জানতে চায়। তারপর আমি আমার স্থানীয়, পারিবারিক এবং রাজনৈতিক পরিচয় স্যারকে জানাই। আমি বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি আমার পরিচয় শুনে ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। তারপরও আমি স্যারকে বারবার অনুরোধ করি, যাতে সে তানভীনকে এইচএসসির ফরম ফিলাপ করতে দেন। তখন তিনি আমাকে বলেন, এই কলেজ আমার নিয়মে চলে। এখনি আমার রুম থেকে বের হয়ে যা।

ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম জিডিতে আরো জানান, তখন তিনি আমার ওপর আরও ক্ষিপ্ত হয়ে রুমে অবস্থানরত অন্যান্য শিক্ষকসহ ছাত্রদল নেতা মোঃ শাকিল ও অন্যান্য বহিরাগত যারা তার আশপাশে বসা ছিল তাদেরকে বলেন, বাহিরে নিয়ে গিয়ে আমাকে মারার জন্য। এসময় তিনি আমাকে উদ্দেশ্য করে গালাগালি করতে থাকে। এসময় ছাত্রদল নেতা শাকিল, কলেজের শিক্ষক নিলয়, আবু তাহের তারা আমার হাত ধরে আমাকে প্রহার করতে উদ্ধত হয়। এক পর্যায়ে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি এখানে তো আমার দোষ নাই। আপনারা এমন করছেন কেন? একই সময় কলেজ অধ্যক্ষ মোসাদ্দেক স্যার বলতে থাকেন, ওরে মার। এবং আমাকে গুলি করে মেরে পুকুরে ফেলে দেওয়ার হুমকি দেয়। তখন আমি কোন উপায় না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ রিপন স্যারকে ফোন দেই এবং আমাকে উদ্ধার করতে অনুরোধ করি। পুলিশকে ফোন দিতে দেখে তখন তারা অফিসে ঢুকে যায়। এই সুযোগে আমি কোন রকম নিজের জীবন বাঁচিয়ে বের হয়ে চলে আসি।

ছাত্রলীগ নেতাকে গুলি করে হুমকির প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মোসাদ্দেক বলেন, কলেজের প্রিন্সিপাল কখনো এই ধরনের হুমকি দেয় না আপনারা স্বাভাবিক ভাবে জানেন। সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved