1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
যশোরে ফেনসিডিল-ইয়াবাসহ ২ পুলিশ সদস্য গ্রেফতার - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

যশোরে ফেনসিডিল-ইয়াবাসহ ২ পুলিশ সদস্য গ্রেফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৪৪ Time View
কনস্টেবল
ছবি: ফাইল, সংগৃহীত।

যশোর জেলার ফেনসিডিল ও ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (২১ আগস্ট) বিকালে শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের যশোর আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আটক কনস্টেবল আজম মোল্লা যশোর চাঁচাড়া ফাঁড়িতে কর্মরত। তিনি বাগেরহাট সদর উপজেলার জয়গাছী গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে, মোহাম্মদ মুজাহিদ ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার কচুয়া পোতা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে সাময়িক বরখাস্ত হয়েছেন।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার দুই

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ (কং- ১৭৩৪) ও আজম মোল্যা (কং-১৩১১৬, বরখাস্ত ) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান।

সেখানে তাদের হেফাজত থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের যন্ত্রাংশ উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved