1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

কটিয়াদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১০৪ Time View

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে ৩১০ পিস ইয়াবাসহ আলম শাহ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব সহশ্রাম গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ আলম শাহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলম শাহ কটিয়াদী উপজেলার গচিহাটা ইউনিয়নের পূর্ব সহশ্রাম গ্রামের মৃত অনু শাহের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২ কোম্পানী কমান্ডার উপ-পরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ ব্যাপারে কটিয়াদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved