টাঙ্গাইল জেলার ঘাটাইলে ট্রাকচাপায় সিনথিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের অলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ঘাটাইল থানা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, পরিবারের সঙ্গে সিনথিয়া আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে অটোরিকশায় পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় শিশুটি অটোরিকশা থেকে নেমে একাই রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।