1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সবাইকে বিচারের মুখোমুখি করা হবে- মির্জা আজম

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৩২ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার হাশেম ফুড কারখানা পরিদর্শন শেষে আওয়ামীলীগের সাংগঠনিক মির্জা আজম বলেছেন, কারা এখানে শিশু শ্রমিকদের এখানে কাজ করতে নিয়ে আসলো তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। শুনেছি এই ভবনের একটি ফ্লোরে শ্রমিকদের তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তালাবদ্ধের ঘটনা উদঘাটন করে এ ঘটনার দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) বেলা ১২ টার দিকে আওয়ামীলীগের একটি আওয়ামীলীগের সাংগঠনিক মির্জা আজমসহ আওয়ামীলীগের একটি প্রতিনিধিদল হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডে ৫২ শ্রমিক মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন: কারখানা শ্রমিকদের জীবন নিরাপদ হয়নি-গোলাম মোহাম্মদ কাদের 

এসময় মির্জা আজম বলেন, হাসেম ফুড কারখানায় যে মর্মান্তিক দূর্ঘটনা এখানে ঘটে ৫২ জন শ্রমিকের এখানে মৃত্যু হয়েছে। এটি করোই কাম্য নয়। তারপরও এ ধরনের দূর্ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি তদন্ত কমিটি ইতোমধ্যে গঠন করেছেন। সে কমিটির তদন্ত অনুযায়ী যারা দোষী হবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

একই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। যারা নিহত হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য নগদ ৫০ হাজার টাকা টাকা ঘোষণা করা হয়েছে। এরপর ও আহত শ্রমিকদের আরো সহযোগীতার আশ্বাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য বিভিন্ন আইনানুগ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই অনুমোদন নেওয়া হয়েই এধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এ ক্ষেত্রে যদি কারো দূর্নীতি থাকে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। আমি শোকসপ্ত পরিবারের জন্য সমোবেদনা জানাই। এ কারখানায় কিভাবে শিশু শ্রমিকরা কাজ করতে আসলো।

আরও পড়ুন: রূপগঞ্জে নিহত প্রত্যেকের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব, বড়ুয়া, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আনোয়ার হোসেন শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা শাহজাহান ভুইয়াসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৯ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২ টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved