নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে ৩ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১১:৫০ টায় সাইলো ট্রাক স্ট্যান্ড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে ৪৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঃ মোঃ রিফাত (২৪), মোঃ সাজ্জাদ জামান সোহাগ (২৩), মোঃ রিফাত হোসেন (১৮)।
আরও পড়ুনঃ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির গভীর শোক

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ,ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।