নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোক বার্তায় দুঃখ প্রকাশ করেন তারা।
বঙ্গভবন প্রেস উইং জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।
আরও পড়ুনঃ রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫২ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।আগুন প্রায় নিয়ন্ত্রণে আসলেও ৬ তলায় আগুন এখনো নেভেনি।