নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে পুলিশের বরখাস্ত হওয়ায় এসআইসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৭৬২ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের ১ লাখ ৮৩ হাজার ৫’শ ৯০ টাকা ও একটি উদ্ধার প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (২৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য সাংবাদিকদের জানান।
আরও পড়ুনঃ সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ মুন্সির উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এর আগে রোববার (২৭ জুন) বিকাল সাড়ে ৫ টায় মোঃ জাবেদ বেপারী (৩৮), মোঃ হেলাল উদ্দিন (৪৪), মোঃ সাইফুল (২২) ও দিলীপ চন্দ্র রায় (২২)।
গ্রেফতারকৃত হেলাল উদ্দিন পুলিশের বরখাস্ত হওয়ায় এসআই বলে র্যাব জানায়। ২০১৯ সালে ২৩ জুন ৮ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় গ্রেফতার হওয়ার পর তাকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে থেকে বরখাস্ত করা হয়।

তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ এর মাদক ডিলার মোঃ জাবেদ বেপারীর নিকট সরাবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান নিয়ে এসে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মাদক ডিলার মোঃ জাবেদ বেপারীর নিকট সরবরাহকালে র্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করে।

তানভীর মাহমুদ পাশা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা দেশের সীমান্ত জেলা দিনাজপুরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব-১১’র অধিনায়ক।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, র্যাব-১১’র উপ-অধিনায়ক হাসান শাহরিয়ার, মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএমসহ অন্যান্যরা।