1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

তিতুমীর কলেজ শুধু লেখাপড়ায় নয়, সর্বত্রই সুনাম রয়েছে: শিক্ষামন্ত্রী

তিতুমীর কলেজ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২১৭ Time View

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, তিতুমীর কলেজ শুধু লেখাপড়া নয় সর্বত্রই তাদের সুনাম রয়েছে। কলেজে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনা হবে বলে এবং এতে যাতে শিক্ষা সংকুচিত না হয় সে দিকেও নজর রাখা হবে বলেও জানান মন্ত্রী।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মঙ্গলবার ( ১৫ জুন ) বিকেল ৪টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শিক্ষামন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করে।

এ সময় শিক্ষামন্ত্রীর সাথে অংশ নেয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, তিতুমীর কলেজে আসতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি। তিতুমীর কলেজের দেশব্যাপী অনেক সুনাম। তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী অনেকেই মুক্তিযুদ্ধো ছিলেন। বর্তমানে জাতীয় সংসদে তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি তিতুমীর কলেজের বার্তা দিচ্ছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় বৃক্ষরোপণ করতে উৎসাহ প্রদান করেছেন। মুজিব বর্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। গাছের প্রতি বঙ্গবন্ধুর সব সময় টান ছিল।

বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ তালত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক, এস এম কামাল উদ্দীন হায়দার সহ তিতুমীর কলেজের সকল বিভাগী শিক্ষক গণ।

উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগে সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল, কাউন্সিলর মোঃ নাছির উদ্দীন, কাউন্সিলর মোঃ বাছেক মিয়া সহ তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved