নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হীরাঝিল একতা সংঘ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (১৩ জুন) সিদ্ধিরগঞ্জের তাজমহল রেস্টুরেন্টে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠানে হীরাঝিল একতা সংঘ’র সকল সদস্য অংশগ্রহণ করেন। পরে রাত ১০ টায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা হয়।
এসময় সংগঠনের সদস্যরা গত তিন বছরের কার্যক্রমের স্মৃতিচারণ করেন। ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা আর আড্ডায় কাটে তাদের পুরোটা সময়।
এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক মনোয়ার হোসেন জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র হীরাঝিল একতা সংঘ’র সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ভবিষ্যতে আরো বড় পরিসরে এ আয়োজন করার কথাও জানান তিনি।##