1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

পরীমনিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৩৮ Time View

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডর নাসির উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে সাভার মডেল থানায় নাসিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক ঘণ্টা পরই নাসিরকে গ্রেফতার করা হলো।

জানা গেছে, গ্রেফতার নাসির ইউ মাহমুদ ঢাকা বোট ক্লাবের (বিনোদন ও সংস্কৃতি) কার্যনির্বাহী কমিটির সদস্য। উত্তরা ক্লাবেরও সাবেক সভাপতি তিনি।

আরো পড়ুন:ধর্ষণের শিকার হয়েছিলেন লেডি গাগা

রোববার রাতে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগ তুললে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়।

প্রতিকার চেয়ে তিনি বনানী থানায় গিয়ে কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন। ফেসবুক পোস্টে বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন।

এরপর গতরাতে পরীমনি তার বনানীর বাসায় এক সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

চিত্রনায়িকার অভিযোগ, গত বুধবার রাতে কস্টিউম ডিজাইনার জিমি ও জিমির বন্ধু অমিসহ তারা উত্তরায় বোট ক্লাবে গিয়েছিলেন। ক্লাবটা তখন বন্ধ হয় হয়।

দুজন বয়স্ক ব্যক্তি এসে তাদের মদপানের আমন্ত্রণ জানায়, যাদের একজন নাসির মাহমুদ বলে পরীমনির ভাষ্য। তবে শরীর খারাপ বলে তা প্রত্যাখ্যান করেছিলেন পরীমনি।

তিনি আরো বলেন , জোরাজুরির এক পর্যায়ে তাকে মারধর করে কিছু লোক। এক পর্যায়ে নাসির মাহমুদ তার মুখে মদের বোতল ঠেসে ধরে গিলতে বাধ্য করেন। তখন তাকে ধর্ষণের চেষ্টা চালান।

বিষয়টি গোপন রাখার জন্য ওই ব্যবসায়ী তাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে অভিযোগ করেন নায়িকা।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved