1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ধর্ষণের শিকার হয়েছিলেন লেডি গাগা

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২১০ Time View

১৯ বছর বয়সে মার্কিন পপ তারকা লেডি গাগা ধর্ষণের শিকার হয়েছিলেন। গানের রেকর্ডিং পুড়িয়ে দেয়ার হুমকির মুখে একজন সঙ্গীত প্রযোজক তাকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন লেডি গাগা। ২০০৫ সালের ওই ঘটনা এখনও ভুলতে পারেননি ৩৫ বছর বয়সী গাগা।

অপরাহ উইনফ্রে এবং প্রিন্স হ্যারি’র নতুন অ্যাপল টিভি প্লাস শো’তে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ১৯ বছর বয়সে তার জীবনে ঘটে যায় সেই ঘটনা।

লেডি গাগা বলেন, তখন আমার বয়স ১৯ বছর। আমি তাদের সঙ্গে কাজ করছিলাম। একজন নির্মাতা আমাকে বললেন, তোমার কাপড় খুলে দাও। আমি না বলেছিলাম। আমি চলে গিয়েছিলাম। তারা আমাকে হুমকি দিয়েছিল, তারা আমার সমস্ত সংগীত পুড়িয়ে ফেলবে। এরপরও তারা থামেনি। তারা আমাকে জিজ্ঞাসা করা বন্ধ করেনি এবং আমি কেবল হিমশীতল হয়ে পড়েছিলাম।

লেডি গাগা বলেন, আমি প্রযোজককে অনেক অনুরোধ করলেও সে থামেনি। তারা স্টুডিওর কক্ষ তালাবদ্ধ করে আমার ওপর অত্যাচার চালায়। আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। তারা আমাকে কয়েক মাস স্টুডিওতে রাখে। সেমময় আমি প্রচুর বমি করেছিলাম এবং মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। আমি মানসিক এবং শারীরিক সমস্যায় ভুগছিলাম। একা কোথাও থাকলে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়তাম।

তবে পুরো সাক্ষাৎকারে সঞ্চালক বারবার সেই সঙ্গীত প্রযোজকের নাম জানার চেষ্টা করলেও ভুলেও অভিযুক্তের নাম মুখে আনেননি লেডি গাগা।

আরও পড়ুন- যে সুখবরের ইঙ্গিত দিলেন দীপিকা!

৩৫ বছর বয়সী এই গায়িকা জানিয়েছেন, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সুস্থ হতে তার আড়াই বছর সময় লেগেছিল। তবে ধর্ষকের নাম বলেননি তিনি।

উল্লেখ্য যে, লেডি গাগার প্রকৃত নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। ১৯৮৬ সালের ২৬ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। বিচিত্র ফ্যাশনের জন্য তিনি বেশ আলোচিত। গানের পাশাপাশি তিনি এইডস ও বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved