1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পেটের ব্যথা সহ্য করতে না পেরে গরু ব্যবসায়ীর আত্মহত্যা

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৫৮ Time View
প্রতীকী ছবি।

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে পেটের ব্যথা সহ্য করতে না পেরে কামাল উদ্দিন মোস্তফা (৫৫) নামে একজন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছেলামত উল্যাহ মাস্টারবাড়ির সামনের আমগাছ থেকে ওই ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত কামাল উদ্দিন মোস্তফা ওই এলাকায় ওসি মোল্লাবাড়ির মৃত আমিন উল্যাহর ছেলে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছেলামত উল্যাহ মাস্টারবাড়ির সামনের আমগাছ থেকে মোস্তফার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের ছেলে মহিন উদ্দিন মামুন জানান, বাবা ১২ বছর আগে দ্বিতীয় বিয়ে করায় মাকে নিয়ে তারা পাঁচ ভাইবোন বসুরহাটের ভাড়া বাসায় থাকেন। তার বাবার পিত্তথলিতে পাথর রয়েছে।

পেটব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বুধবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি এসে গভীর রাতে সবার অজান্তে পাশের বাড়ির আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আরও পড়ুন- বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, কামাল উদ্দিন মোস্তফার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় সংসারেও মোস্তফার দুটি সন্তান রয়েছে। পেটে ব্যথা অসুস্থতার পাশাপাশি তিনি স্থানীয়ভাবে বেশ কিছু সংস্থায় কয়েক লাখ টাকার ঋণগ্রস্তও ছিলেন। অভাব-অনটনে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলেও স্থানীয়রা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved