1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সিংগাইরয়ে বাড়ির সামনে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৯৩ Time View
নিহত নাছির উদ্দিন

মানিকগঞ্জ জেলার সিংগাইরয়ে নাসির উদ্দিন নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জাফর নামে একজনকে আটক করেছে বলে জানা গেছে।

বুধবার (৯ জুন) রাত সোয়া ৮টার দিকে নিহতের বাড়ির সামনে উপজেলার ধল্লা ইউপির বাস্তা বাসস্ট্যান্ডে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন বাস্তা গ্রামের মো. ইসহাকের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনার জের ধরে একই গ্রামের হাজি সফর ও নাসির উদ্দিনের পরিবারের মধ্যে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে হাজি সফরের পরিবারের ১০-১২ জন অস্ত্রে সজ্জিত নাসির ও তার দু’ভাই-এরশাদ এবং বছিরের ওপর হামলা করে। এ সময় হাজি সফরের পুত্র লাবু চাইনিস কুড়াল দিয়ে নাসিরকে কুপিয়ে আহত করে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের খাদে ফেলে দেয়।

আরও পড়ুন- হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্রকে কুপিয়ে হত্যা

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসপি (সিংগাইর সার্কেল) রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, নাসিরের পরিবারের লোকজনের পাল্টা মারধরে ঘটনার মূল হোতা লাবু আহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাকেও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved